রৌমারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় রোমানা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ইজলামারী গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত রোমানা ইজলামারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
 
স্থানীয়রা জানায়, শনিবার সকালে রোমানা রাস্তার পাশে খেলার সময় রৌমারী থেকে ইজলামারী ঘাটের দিকে যাওয়া একটি দ্রুতগামী অটোবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোবাইকটি আটক করে থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ