মিরপুরে পাখি ভ্যানের ধাক্কায় শিশু নিহত

আজ শনিবার বিকালে কুষ্টিয়ার মিরপুরে পাখি ভ্যানের ( ব্যাটারী চালিত রিকসা) ধাক্কায় এক শিশুপুত্র নিহত হয়েছে।
 
নিহত শিশুর নাম মুস্তাকিম (৩)। সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গেট পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের একমাত্র ছেলে।
 
জানা যায়,  বাড়ির সামনের রাস্তায় মায়ের সঙ্গে খেলা করছিল মুস্তাকিম। এ সময় একটি যাত্রীবাহী পাখিভ্যান ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। শিশুটি হঠাৎ রাস্তা অতিক্রম করতে গেলে ভ্যানটির সঙ্গে তার সজোরে ধাক্কা লাগে।
 
আহত অবস্থায় শিশুটিকে তার স্বজনরা প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবণতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে শিশুটি মারা যায়।
 
ইত্তেফাক/নূহু