ভাণ্ডারিয়ায় শেষ হল ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ভাণ্ডারিয়ায় শেষ হয়েছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। শনিবার রাতে সরকারের উন্নয়নের মহাসড়ক বিষয় ভিত্তিক আলোচনা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই উন্নয়ন মেলার শেষ হয়।
 
পরে তিন দিনব্যপী উন্নয়ন মেলায় অংশ নেয়া ৪০টি স্টল এবং প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন প্রমূখ।
 
মেলায় অংশ নেয়া ৪০টি স্টলের মধ্যে পল্লীবিদ্যুৎ প্রথম, ওয়েস্ট জোন ও একটি বাড়ি একটি খামার দ্বৈতভাবে দ্বিতীয় এবং কৃষি ও প্রকল্প বাস্তবায়ন দ্বৈতভাবে তৃতীয় স্থান লাভ করে। এ তিনটি বিভাগের কর্মকর্তাদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
 
উল্ল্যেখ, গত বৃহস্পতিবার উদ্বোধনের পর জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।  
 
ইত্তেফাক/কেআই