সরকার ঘোষিত ব্যাংক ঋনের সুদ শতকরা ৯ ভাগ বাস্তবায়ন ও বিভিন্ন দেশ থেকে চাল আমদানী শুন্যের কোঠায় আনার দাবীতে নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপ সংবাদ সম্মেলন করেছে।
রবিবার দুপুরে শহরের পার-নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের অফিস মিলনায়তনে এর আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা চালক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
তিনি বলেন, কৃষি প্রধান এই দেশ। কৃষকের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন। সেই কৃষকদের বাচানোর স্বার্থে যদি আমদানী বন্ধ করা না হয় তাহলে কৃষকরা তাদের নায্য মূল্য থেকে বঞ্চিত হবে অপরদিকে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্থ হবে। আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে।
তিনি বলেন, তাই আমদানী বন্ধ করে যাতে কৃষকরা নায্য মূল্য পায় এবং চাল কল মালিকসহ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে সেই আহবান সরকারের কাছে। আজ সরকারের খামখেয়ালীপনা সিদ্ধান্তের কারণে চালের জন্য বিখ্যাত নওগাঁর ১৮ হাজার চাল কলের মধ্যে প্রায় সিংহভাগই বন্ধ হয়ে গেছে। অধিকাংশ মালিকরা ব্যাংকের ঋণখেলাপীর কারণে মিল বন্ধ করে দেওলিয়া হওয়ার পথে। তাই কৃষকসহ ব্যবসায়ীদের বাঁচাতে সরকারকে এই দাবীসমূহ অচিরেই বাস্তবায়ন করতে হবে।
আগামী ১৫দিনের মধ্যে বাস্তবায়ন না করে তাহলে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৃহত্তর আন্দোলন ঘোষণা করেন তিনি।
এসময় সংগঠনের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, সাবেক সভাপতি তৌফিকুর রহমান বাবু, সহ-সভাপতি আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেআই