টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা হয়রানির স্বীকার হচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) কাছে। রবিবার দুপুরে সরেজমিনে হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
অভিযোগ আছে, হাসপাতালের বহির্বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা রোগীদের প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। সেই প্রেসক্রিপশন নিয়ে রোগীরা বের হতেই ওষুধ কোম্পানির প্রতিনিধিরা (এমপিও) তা নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। আবার অনেকেই রোগীদের পিছনে পিছনে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেসক্রিপশনের ছবি তুলেন।
অনেক রোগী অভিযোগ করেন, ব্যক্তিগত অনেক অসুখ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হই। কিন্তু চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে বের হতেই রিপ্রেজেন্টেটিভরা সেটি নিয়ে ছবি তুলতে থাকেন। এতে তারা চরম ভোগান্তিতে পড়েন।
ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ডা. আবু সামা জানান, হাসপাতালের বাইরে থেকে যদি কেউ রোগীদের প্রেসক্রিপশন দেখে বা ছবি তুলে তাহলে আমাদের কিছু করার নেই।
ইত্তেফাক/জেডএইচ