জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। রবিবার বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
তারপর বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন তিনি। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন শ্রিংলা। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, টুঙ্গিপাড়া থানার ওসি এ.কে.এম এনামুল কবিরসহ ভারতীয় হাইকমিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ