গোদাগাড়ীতে তৃতীয় শ্রেণির ছাত্র সাব্বির হোসেন নিখোঁজ হয়েছে। জিডি করা হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।
জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন গত ১৬ জুলাই স্কুল ছুটির নিখোঁজ হয়। এরপর ব্যাপক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। গত ১৯ জুলাই সাইফুল ইসলাম জিডি করেন।
সাইফুল ইসলাম অভিযোগ করেন, তার ছেলে নিখোঁজ হয়নি তাকে অপহরণ করা হয়েছে। পুলিশকে সবকিছু জানানোর পরও কোন ব্যবস্থা নিচ্ছে না।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, জিডি করার পর থেকে সাব্বিরকে উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি