সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতির শপথ আগামীকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, কাল মঙ্গলবার সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন।
রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতাবলে আজ হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। তিন বিচারপতি হচ্ছেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান। বাসস
ইত্তেফাক/কেকে