বাসাইলে সরকারি চাল মওজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের বাসাইলে সরকারের দেওয়া চাল সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কাছ থেকে ক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন। সোমবার (৮ অক্টোবর) দুপুরে পৌর এলাকার পূর্বপাড়ার জিন্নাহ মেম্বার ও ইউসুফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহার। 
 
আশরাফুন নাহার বলেন, বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের নাম লেখা হতদরিদ্রদের দেওয়া চাল। এগুলো বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে বাসাইল-সখীপুর সড়কের কবরস্থান মোড় এলাকার একটি দোকানে মওজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে একশ বস্তা চাল পাওয়া যায়।
 
সরকারি চাল ক্রয় করা যে অপরাধ তা না জানায় এবং প্রথম বার অপরাধ করায় ওই ব্যবসায়ীকে শুধুমাত্র জরিমানা করা হয়েছে বলেও তিনি জানান।
 
ইত্তেফাক/নূহু