বুধবার থেকে ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু

আগামীকাল ১০ অক্টোবর থেকে জার্মানিতে শুরু হতে যাচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বইমেলা। পাঁচ দিনব্যাপী এই ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। ছাপাখানার জনক গুটেন বার্গের শহর এখন প্রকাশক-লেখক-পাঠকদের মিলন মেলায় পরিণত হয়েছে।
 
যথারীতি নিয়ম মাফিক মেলা উদ্বোধন করবেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। মেলা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এবাবের মেলায় ৯০টি দেশের ২,৯৯,০০ অতিথি অংশ নেবেন। ২০১৮ সালের থিম কার্ন্টি হচ্ছে- জর্জিয়া। ফলে এবার গুরুত্ব পাচ্ছে জার্জিয়ান সাহিত্য।
 
এদিকে ইত্তেফাককে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক নির্বাহী পরিচালক মনিরুল হক ইত্তেফাককে জানান, অসুস্থতার জন্য তিনি এই মেলায় অংশ নিতে পারছেন না। তবে বাংলাদেশ থেকে সাত-আট জন প্রকাশক অংশ নেয়ার জন্য ইতোমধ্যে ফ্রাংকফুর্ট পৌঁছে গেছেন। আমরা সাংস্কৃতিক মন্ত্রণালয়, মেলা কর্তৃপক্ষ এবং ফ্রাংকফুর্ট প্রবাসী বইপ্রেমীদেরও সহযোগিতা পাচ্ছি।
 
মেলায় এবারো বাংলাদেশ অংশ নিচ্ছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি এবং সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সাবেক নির্বাহী পরিচালক এবং পাঞ্জেরী পাবলিকেশন্সের পরিচালক কামরুল হাসান শায়ক, বাংলাপ্রকাশের ইঞ্জিনিয়ার মেহদী হাসান, কথা প্রকাশের জসীম উদ্দিন, ইউপিএলের মারুখ মহিউদ্দিন এবং পলল প্রকাশনীর খান মাহবুব। তবে বিগত বছরগুলোর মতো এবার বাংলাদেশের আয়োজন এবং কর্মসূচি কিছুটা কম।
 
অপর দিকে যুক্তরাজ্যে ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে অষ্টম লন্ডন বাংলা বইমেলা। এ উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান আব্দুল গাফফার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কবি আসাদ মান্নান, বিশেষ অতিথি ছিলেন ড. মাহমুদ শাহ কোরেশী, সাইফুল্লাহ মাহমুদ দুলাল প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি