টরন্টো সিটি নির্বাচনে একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী মহসিন

টরন্টো সিটি নির্বাচনে এক মাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী মহসিন ভুইঁয়া এখন প্রচারণায় অনেক এগিয়ে আছেন। তিনি লড়ছেন স্কার্বোর সাউথ-ওয়েস্টের ২০ নম্বর ওয়ার্ড থেকে। 
 
এই বাঙালি অধ্যুষিত নির্বাচনী এলাকা থেকে অন্য বাঙালি প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে মহসিন ভুইঁয়াকে সমর্থন দিয়েছেন। ফলে ভুইঁয়ার বিজয়ের সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। 
 
আগামী ২২ অক্টোবর সিটি করপোরেশনের নির্বাচন হলেও ১০ থেকে ১৪ অক্টোবর অগ্রিম ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে। সেজন্য আগাম ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন মহসিন ভুইঁয়া। 
 
এদিকে রাতে কে বা কারা মহসিন ভুইঁয়ার নির্বাচনী পোস্টার, প্লেকার্ড নষ্ট করেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে। কারণ, কানাডায় কখনো এক ধরণের নোংরা রাজনীতি দেখা যায় না।
 
ইত্তেফাক/ইউবি