'সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন ইসির অধীনে যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমি ৫৬ বছর ধরে রাজনীতি করছি। আমার জানামতে, খালেদা জিয়ার মামলা আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি।' মঙ্গলবার রাতে মিঠাপুকুর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায় এসব কথা বলেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।
জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এইচএন আশিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব, জেলা পরিষদ চেয়ারম্যান সাফিয়া খানম, রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভাইচ প্রেসিডেন্ট ও এমপি পত্নী রেহানা আশিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক রাশেক রহমান, ইউএনও মামুন-অর রশীদ, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নুরুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শঠিবাড়ী কলেজের অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আনোয়ার সাদাত লিমন।
ইত্তেফাক/নূহু