পাঁচবিবিতে এক ব্যক্তির লাশ উদ্ধার

আজ বুধবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ হরিহরপুর এলাকা থেকে খোরশেদ আলম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি হরিহরপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
 
পুলিশ জানায়, হরিহরপুর গ্রামের মাঠের মধ্যে খোরশেদ আলমের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। খোরশেদ প্রায় রাতে মদ পান করতেন বলে পরিবার এলাকাবাসী সূত্রে জানা গেছে। 
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় ইউডি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে