ভাণ্ডারিয়ায় অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় তিন মাথা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। বুধবার ভোরে উপজেলার ফাতেমা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
 
শিশুটির মায়ের নাম রেহেনা আক্তার। তিনি ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী।
 
স্থানীয় ও ক্লিনিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার মো. মামুনের স্ত্রী রেহেনা বেগমের প্রসব বেদনা উঠলে মঙ্গলবার রাতে তাকে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রোগীকে ভাণ্ডারিয়ার ফাতেমা ক্লিনিকে পাঠানো হয়। পরে সকাল সাড়ে ৬ টার দিকে প্রসূতির সিজার করা হলে ওই শিশুর জন্ম হয়। সিজার অপারেশন করেন ভাণ্ডারিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচএম জহিরুল ইসলাম। জন্মের পর দেখা যায় শিশুটি তিন মাথা আকৃতির। বিশেষ অঙ্গ নেই। চোখ দুটো পাশাপাশি কপালের মধ্যে। হাত দুটো বাকা। ওজন হয় তিন কেজি ৭ শত গ্রাম। জম্মের পর থেকে শিশুটি অনেকটা অসুস্থ।
 
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, অদ্ভুত আকৃতির জন্ম নেওয়া এ শিশুটি হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ