জয়পুরহাটে ১৯ জামায়াত কর্মী আটক

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধলাহার উচ্চ বিদ্যালয় মসজিদ থেকে ইউনিয়ন জামায়াতের আমীর সহ ১৯ নেতা-কর্মীকে আটক করেছে। গোপন বৈঠক করার সময় জয়পুরহাট থানা পুলিশ তাদের আটক করে।
 
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক জানান, আটক নেতা কর্মীরা হচ্ছেন ধলাহার ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামান (৫৫)। এ ছাড়া রয়েছেন মফিজুল ইসলাম, জুয়েল হোসেন, সিরাজুল ইসলাম, আবু সালাম, জিএম ইলিয়াস, জায়েদ হোসেন, বজলুর রহমান, কাওসার রহমান, ফেরদৌস হোসেন, তোফাজ্জল হোসেন, সাদেক মন্ডল, আমজাদ হোসেন, বাবু, রবিউল ইসলাম, আনোয়ার হোসেন, মোতাহার হোসেন, শহিদুল ইসলাম ও নেছার আহমেদ। 
 
পুলিশ জানায়, ধলাহার উচ্চ বিদ্যালয় মসজিদে বৃহস্পতিবার সকালে নাশকতার জন্য গোপন বৈঠক করছে জামায়াত কর্মীরা এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামানসহ ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে জেহাদী বই উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি সেরাজুল ইসলাম।
 
ইত্তেফাক/নূহু