জামালপুরের মেলান্দহের ১০নং ঝাউগড়া ইউপির উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আঞ্জুমান আরা হেনা চৌধুরী। ১১ অক্টোবর রিটার্নিং অফিসার বেলাল হোসেন চূড়ান্ত ঘোষণা দেন।
গত ১৭ আগস্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক চৌধুরী ময়নার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপনির্বাচনে ৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ অক্টোবর বাছাই, ১০ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবার তফসিল ঘোষণা করা হয়।
তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ মনোনীত একমাত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর স্ত্রী আঞ্জুমান আরা হেনাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। উক্ত নির্বাচনে অন্য কোনো প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন নি।
রিটার্নিং অফিসার বেলাল হোসেন জানান, উপনির্বাচনে ওই আসনে দ্বিতীয় কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র প্রার্থী আঞ্জুমান আরা ফারুক হেনা চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাই ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে না।
ইত্তেফাক/নূহু