ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৌরশহরের মসজিদ পাড়া ও নয়াদিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হল- মসজিদ পাড়ার কামাল মিয়ার স্ত্রী আনোয়ারা (৩৫) ভাদুঘরের মৃত দরবেশ আলীর ছেলে মো. মোস্তাকিন মিয়া (২২), ছনু মিয়ার ছেলে সুলেমান মিয়া (২৩), এবং আখাউড়া মোগড়া ইউনিয়নের গোয়াল গাঙ্গাইল গ্রামের আব্দুল আলীমের ছেলে আব্দুল বাতেন প্রকাশ রিংকু।
জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে আখাউড়া-কসবা সড়কের নয়াদিল এলাকায় ৩ যুবকের দেহ তল্লাশি করে ৩৫০পিস ইয়াবা উদ্ধার করে। ওই দিন সন্ধ্যায় মসজিদ পাড়া এলাকা থেকে পুলিশ ১০ পিস ইয়াবাসহ আনোয়ারকে আটক করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন তরফতার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/বিএএফ