শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-খাসেরহাট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় তোফু ঘোষ (৫৮) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিনোদপুর আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত তোফু ঘোষ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচকের মৃত আবোল ঘোষের ছেলে।
 
পুলিশ জানায়, বিনোদপুর আলিম মাদ্রাসার সামনে তোফু ঘোষের বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনি এতে পড়ে যান। পরে গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
 
ইত্তেফাক/বিএএফ