সলঙ্গা থানার কালিকাপুর নামক স্থানে শুক্রবার ভোরে মাইক্রোবাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আমজাদ হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আমজাদ হোসেন সলঙ্গা থানার হারনী গ্রামের কাদের আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার ভোরে আমজাদ হোসেন প্রতিদিনের ন্যায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। চারজন যাত্রী নিয়ে তিনি কালিকাপুর অবস্থিত স্পিনিং মিলে যাচ্ছিলেন। কালিকাপুর পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আমজাদ হোসেন মারা যান।
ইত্তেফাক/ইউবি