বেনাপোল সীমান্তে ফেন্সিডিল জব্দ

বেনাপেলের পুটখালী সীমান্তের বারোপোতা মাঠ থেকে বৃহস্পতিবার রাতে ৮শ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। ফেন্সিডিলগুলো পুটখালীর বারোপোতা মাঠ থেকে উদ্ধার করা হয়। এগুলো ভারত থেকে পাচার হয়ে আসছিল।
 
২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৮শ বোতল ফেন্সিডিলের চালানটি জব্দ করা হয়েছে। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত  ফেন্সিডিল খুলনা ২১ বিজিবি হেড কোয়ার্টারে জমা দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/নূহু