গোদাগাড়ীতে ট্রাক ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ, শিশুসহ ৮জন আহত

রাজশাহীর গোদাগাড়ীতে পাথর বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ বর ও শিশুসহ ৮জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবঞ্জ-রাজশাহী মহাসড়কে অভয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা মাক্রোবাস কেটে বের করে গোদাগাড়ী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারজনের অবস্থা গুরুতর হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।
 
আহতরা হলেন পাবনার আমিনপুর ধর্মগঞ্জ গ্রামের নাসির খানের ছেলে রিয়াজ, রাকিব(১৫), হাবিব(১০), দুলাল, আকাশ, সোহেল, মেমরাজ, বেলাল, জুলহাস। 
 
এ খবর নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার প্রধান কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
 
ইত্তেফাক/নূহু