ফুলবাড়ীয়া উপজেলায় পুলিশের ওপর হামলা ও সড়কে অরাজকতা সৃষ্টির ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। মামলায় উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমানসহ ৫৪ করে আসামি করা হয়েছে। এ মামলায় আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
১০ অক্টোবর দায়ের করা মামলার বাদী থানার এস আই শাহ সেকান্দর আলী। পুলিশ সূত্র জানায়, মামলার ৫৪ আসামির মধ্যে বাকতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক মাখন, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহীনুর মল্লিক জীবনের নামও রয়েছে।
মামলার বাদী থানার এস আই শাহ সেকান্দর আলী জানান, গত ১০ অক্টোবর আছিমে দায়িত্ব পালনকালে খবর আসে আছিম পরিত্যক্ত সিনেমা হলের সামনে গাড়ি ভাংচুর করে ভীতিকর অবস্থার সৃষ্টি করছে। ঘটনাস্থলে পৌছামাত্র অরাজকতা সৃষ্টিকারীরা পুলিশের গাড়ি দেখে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের ছোরা ইটপাটকেলে আমিসহ কনস্টেবলরা আহত হয়।
ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, মামলা সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না।
ইত্তেফাক/নূহু