ভাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি

ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাঙ্গা ফায়ার সার্ভিস বিভাগ তাদের মহড়া প্রদর্শন করে। মহড়া শেষে একটি  র‌্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে আলোচনা সভা করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদী রঞ্জন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস ঘোষ, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা অনিতা দত্ত, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রলাদ বিশ্বাষ প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি