তানোরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

রাজশাহীর তানোরে জসিম টুডু (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী আদিবাসীপাড়ার বটগাছের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
 
জসিম টুডু ওই আদিবাসীপাড়ার দেওয়ান টুডুর ছেলে। অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
 
পুলিশ ও এলাকাবাসীর তথ্য থেকে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মদপান করে জসিম টুডু নিজ বাড়িতে গেলে ঘরের দরজা বন্ধ থাকায় তিনি ওই বটগাছের নিচে বসে থাকেন। সকালে পাড়ার লোকজন বটগাছের নিচে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। 
 
তানোর থানা ওসি (তদন্ত) রাকিব হাসান বলেন, জসিম টুডু অতিরিক্ত মদ পান করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ রাজশাহী কলেজ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সুনির্দিষ্টভাবে মৃত্যুর কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/ইউবি