মঠবাড়িয়ায় পোশাক ব্যবসায়ী দুইদিন ধরে নিখোঁজ

পিরোজপুরের মঠবাড়িয়া মোঃ বেলায়েত হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী গত দুইদিন ধরে নিখোঁজ। শুক্রবার দুপুরে একটি শালিস বৈঠক শেষে বাসায় এসে বাজারের উদ্দেশ্যে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। এ নিখোঁজের ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী রোকসনা বেগম স্বামীর সন্ধান চেয়ে শুক্রবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
 
নিখোঁজ ব্যবসায়ী বেলায়েত হোসেন মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী। তিনি পৌরসভার সবুজ নগর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন সেট বন্ধ রয়েছে।
 
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শহরের পাথরঘাটা বাসস্ট্যান্ডে প্রতিবেশীর সঙ্গে বেলায়েতের জমিজমা নিয়ে বিরোধের সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশে জমির কাগজপত্র দেখিয়ে নিজের পক্ষে রায় পান ওই ব্যবসায়ী। সালিশ শেষে বাসায় ফিরে বাজারের উদ্যেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেননি। 
 
এ ব্যাপরে মঠবাড়িয়া থানার প্রধান কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, ব্যাবসায়ী নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে। পুলিশ ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
 
ইত্তেফাক/নূহু