শ্রীবরদীতে ৫শ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

শ্রীবরদী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫শত পিছ ইয়াবাসহ নূর নবী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে চুকচুকি গ্রাম থেকে নূর নবীকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত সেকান্দর আলীর পুত্র।
 
শ্রীবরদী থানার প্রধান কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রহুল আমিন তালুকদার এবং ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুল আলম ভূইয়ার নেতৃত্বে এস.আই. শহিদুজ্জামান ও এস.আই করিম সঙ্গীয় ফোর্স নিয়ে নূর নবীকে আটক করে। 
 
জানা যায়, সিংগাবরুনা ইউনিয়নের চুকচুকি গ্রামের সেকান্দর আলীর ছেলে নূর নবী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
 
এ সময় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেলুয়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করে শ্রীবরদী থানা পুলিশ।
 
ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, আটক মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীবরদী উপজেলা মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/নূহু