গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকা থেকে গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশের ইন্সপেক্টর মোঃ লাবু মিয়া জানান, অজ্ঞাত ওই ব্যাক্তির মৃতদেহ দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকায় ভাসতে দেখে তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। যে কারণে লাশ দেখে চেনার কোন উপায় নেই। তবে ওই মৃতদেহটি একজন পুরুষের তা বোঝা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহটির হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
ইত্তেফাক/নূহু