মতলব উত্তরে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার ইন্তেকাল

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কলাকান্দা ইউনিয়ের সাবেক চেয়ারম্যান, নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি এবং মীরপুর-১০ শাহ আলী শপিং কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া শনিবার বিকালে ঢাকার ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে......... রাজিউন)। এ ছাড়া ও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য স্বজন রেখে যান।  ১৩ অক্টোবর বিকাল ৪টায় মিরপুর হযরত শাহ আলী (রঃ) মাজার প্রাঙ্গনে প্রথম জানাযা এবং ১৪ অক্টোবর রবিবার সকাল ১০টায় মতলব উত্তরের নীল নগর উচ্চ বিদ্যালয়ের মাঠে ২য় জানাযা অনুষ্টিত হবে।
 
ইত্তেফাক/নূহু