চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের হাতে পিতা নিহত হয়ছেে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আনারুল ইসলাম(৪৫)। তিনি শিবগঞ্জ উপজলোর শাহবাজপুর ইউনয়িনের শিয়ালমারা গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে। আনারুল ইসলামের হত্যাকারী ছেলের নাম সচিব আলী। শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদহে উদ্ধার করে। ঘটনার পর ঘাতক ছেলে সচিব আলী (২২) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার এসআই আব্দুস সালাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছেলে সচিব আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সচিব আলীকে আটক করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা হয়নি।
ইত্তেফাক/নূহু