শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চার দিন বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা এবং সিদ্ধান্তনুযায়ী বন্ধের ঘোষণা দেওয়া হয়।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন উভয় দেশের আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তনুযায়ী ১৫ থেকে ১৮ অক্টোবর ৪ দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান বলেন, স্থলবন্দর দিয়ে চার দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ইত্তেফাক/জেডএইচ