ফরিদপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুমতি নদীতে মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তারা হলেন শিমুল (২৫) মুনজুর (৩০) এবং রবিয়াল (২৮)। রবিবার দুপুরে তাদের এ দণ্ড দেওয়া হয়।
কারেন্ট জাল ব্যবহার করে জেলেরা মা ইলিশ ধরার সময় তাদেরকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে ১৯৫০ সালের মৎস রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে দেওয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন।
ইত্তেফাক/জেডএইচ