ইজিবাইক নিয়ন্ত্রণে পুলিশের সহায়তা চাইলেন রাসিক মেয়র

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ইজিবাইক নিয়ন্ত্রণে মহানগর পুলিশের সহায়তা চেয়েছেন। রবিবার দুপুরে নগরভবন সভাকক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময়ে এ সহায়তা চান মেয়র। 
 
সভায় মেয়র আরও বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোন ছাড় নেই। আমার দলের নাম ভাঙিয়ে কেউ যদি মাদক ব্যবসা বা জুয়া খেলে তাদের আইনের আওতায় আনবেন। রাজশাহীতে বড় ধরনের অপরাধ অনেক কম। তারপরও কিছু চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। এগুলো বন্ধে কাজ করতে হবে। এছাড়া ছাত্রাবাসে থেকে কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেদিকে নজর রাখতে হবে। 
 
ইত্তেফাক/জেডএইচ