যশোরের চৌগাছার মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে মাদক রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে চৌগাছা থানার উপ-পরিদর্শক আকিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ধুলিয়ানী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রফিক উপজেলার দিঘলসিংহা গ্রামের আহসান উল্লার ছেলে। পুলিশ রফিককে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে এসআই আকিকুল ইসলাম জানান, রফিকের নামে চৌগাছা থানায় একটি নাশকতাসহ একটি মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে তার নামে সোমবার থানায় আরো একটি মাদক মামলা হয়েছে।
এদিকে, সোমবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি আব্দুল আজিজের নেতৃত্বে আসাদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আশাদুল যশোরের চৌগাছা উপজেলার খড়িঞ্চা গ্রামের মৃত বাবর আলীর ছেলে। সে মহেশপুুর উপজেলার পুড়াপাড়া বাজার মুরগী ব্যবসায়ী।
জানা গেছে, আশাদুলকে ইয়াবা খাওয়া অবস্থায় ধরা হয়। তার কাছ থেকে ইয়াবা খাওয়ার সরজ্ঞামাদিসহ ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি আজিজুল হক নিশ্চিত করে বলেন, আশাদুলের নামের মহেশপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/কেকে