বাশঁখালী উপজেলা ছনুয়া ও চাম্বল ইউনিয়নে রবিবার বিকাল ৫টার দিকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার জাহেদুল ইসলাম পরিবার নিয়ে বাঁশখালীতে বেড়াতে আসলে গত রবিবার ৫টায় মো. তামিম (৬) পুকুরে পড়ে যায়। মো. তামিমকে সন্ধ্যায় ৬টার দিকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজন বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইদিন বিকালে চাম্বল ইউয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল গ্রামের বদিউল আলমের ছেলে মো. জায়েদ (১বছর ৬ মাস) হামাগুড়ি দিয়ে পানিতে পড়ে যায়। নিহতের চাচা মো. আরাফাত পুকুর থেকে উদ্ধার করে বিকাল সাড়ে ৪টার দিকে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাশঁখালী হাসপাতালের আবাসিক মেডিল অফিসার ডা. তৌহিদুল আনোয়ার বলেন, দুই শিশু হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
ইত্তেফাক/কেকে