সিডনিতে মাকসুদ ও চিরকুটের নন্দিত সন্ধ্যা অনুষ্ঠিত

সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে অনুষ্ঠিত হল বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশ নাইট ২০১৮’।
 
শনিবার অনুষ্ঠানের প্রথম পর্বে চিরকুট ব্যান্ড দেশের গান দিয়ে শুরু করে তাদের পরিবেশনা। তারপর তাদের নিজস্ব জনপ্রিয় গানগুলো দর্শকদের অনুরোধে গেয়ে শোনান আরও কিছু প্রিয় গান।
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন পুরানো সুরের মূর্ছনায় বিমোহিত করে ব্যান্ড দল ‘মাকসুদ ও ঢাকা’। বিশেষ করে, ‘মৌসুমী, কারে ভালোবাসো তুমি’ ও ‘মেলায় যাইরে’ গানটি সিডনীর দর্শকদের নিয়ে যায় এক নন্দিত স্মৃতি ও তারুণ্যের আবহমানতায়।
 
‘লিসেনফর’র আয়োজনে বাংলাদেশের দুঃস্থ ও পথ শিশুদের সাহাযার্থে ‘চিরকুট’ এবং ‘মাকসুদ ও ঢাকা’র এই চ্যারিটি কনসার্টটি ছিল সিডনীবাসী জন্য একটি চমৎকার সন্ধ্যা। অনুষ্ঠান থেকে আয়কৃত অর্থের একটি অংশ অনুদান খাতে দান করা হবে বলে জানান মাকসুদ।
IMG0
আয়োজকদের পক্ষ থেকে মাহমুদ হোসেন ইমন বলেন, প্রবাসী দর্শকদের ভিন্ন মাত্রার বিনোদন দিতে এই আয়োজন।ভবিষ্যতে আরও নতুন কিছু উপহার দিতে ‘বাংলাদেশ নাইট’র সচেষ্ট উদ্যোগ থাকবে জানিয়ে তিনি লিসেনফর এর সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং আগত দর্শকদের অনুষ্ঠানটি সফল করার জন্য ধন্যবাদ জানান।
 
অনুষ্ঠানটির সার্বিক বাবস্থাপনায় ছিলো ‘লিসেনফর’ এবং সহযোগিতায় ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ক্রিয়েটো’।
 
প্রসঙ্গত লিসেন ফর এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় দাতব্য উদ্দেশে। ‘সেভ দ্যা চিলড্রেন’ বাংলাদেশের পাশাপাশি এবার তাদের সাহায্যর পরিধিতে রয়েছে সুবিধা বঞ্চিত অজ পাড়া গাঁয়ের একটি বিদ্যালয়। ছবি: ফয়সাল ফরিদ।
 
ইত্তেফাক/বিএএফ