ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রামে রাশেদুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের বাড়িতে চুরি হয়েছে। রবিবার রাতে চোরেরা ঘরে ঢুকে নগদ এক লাখ ১৪ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
রাশেদুল ইসলাম জানান, তিনি ডিএমপিতে কনস্টেবল পদে কর্মরত আছেন। রবিবার রাতে ছুটিতে বাড়ি আসেন। খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে চোরেরা ঢুকে পরিবারের লোকদের ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
শৈলকুপা থানার ওসি আইয়ুবুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। চোর ধরার চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে