রোমে বাংলাদেশ দূতবাসের উন্নয়ন মেলা

অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে বাংলাদেশ দূতাবাস ইটালির রোমে চতুর্থ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ থেকে ১৪ অক্টোবর ২০১৮ বর্ণিল কর্মসূচির মাধ্যমে এই উৎসব উদযাপন করা হয়।
 
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতিতে রোমের কেন্দ্রস্থল ভিত্তুরিও পার্কের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রায় বাংলাদেশের উন্নয়ন সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার ছাড়াও অংশগ্রহণকারীগণ উন্নয়ন মেলার জন্য সরবরাহকৃত টি-শার্ট এবং টুপি পরিধান করেন।
 
একই দিনে সন্ধ্যা ০৭ টায় টিয়েত্রো সান গাসপারে এর হল রুমে বাংলাদেশের উন্নয়নের উপরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অতিথিবৃন্দের উদ্দেশ্যে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন।
IMG0
প্রামাণ্য চিত্র প্রদর্শনের পর স্থানীয় বিশিষ্ট শিল্পীগণ বাংলাদেশের উন্নয়ন বিষয়ক বিভিন্ন গান পরিবেশন করেন। ময়মনসিংহ একাডেমী অফ ফাইন আর্টস থেকে আগত শিল্পীবৃন্দ ময়মনসিংহ গীতিকার অন্যতম প্রেম উপাখ্যান ‘মহুয়া পালা’ মঞ্চস্থ করেন যা বিপুল সংখ্যক দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন।
 
কর্মসূচির দ্বিতীয় দিনে (১৩ অক্টোবর) ময়মনসিংহ একাডেমী অফ ফাইন আর্টস এর শিল্পীরা আনকোনা শহরে মহুয়া পালাটি পরিবেশন করে। উক্ত অনুষ্ঠানে আনকোনা সিটি মেয়র, রেজিয়নে প্রেসিডেন্ট, পুলিশ প্রধান, আনকোনা টেকনিক্যাল ইউনিভার্সিটির রেক্টর, ইসলামিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট, এমনকি আনকোনা শিপইয়ার্ডের (যেখানে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি কর্মরত) কর্ণধার ও উপস্থিত ছিলেন।
IMG1
উন্নয়ন মেলার অংশ হিসেবে ১৪ অক্টোবর আনকোনায় দিনব্যাপী দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান করা হয়। সেখানে ২০০ জনের ও অধিক বাংলাদেশিকে স্থানীয়ভাবে কনস্যুলার সেবা প্রদান করা হয়।
 
এছাড়া মেলা উপলক্ষে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের পরিসংখ্যান ও চিত্র গত দুই বছরে বাংলাদেশ দূতাবাস রোমের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে একটি আকর্ষণীয় পুস্তিকা প্রকাশ করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ