মোটরসাইকেলের চাকায় শাড়ি পেঁছিয়ে ইউপি সদস্য নিহত

ওসমানীনগরে মোটরসাইকেলের চাকায় শাড়ি পেঁছিয়ে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টায় উপজেরার তাজপুর-বালাগঞ্জ সড়কের মোল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিপ্রা রাণী দত্ত (৪০) উপজেলার উছমানপুর ইউনিয়নের বাসিয়া গ্রামের মোহন লাল দত্ত রুণুর স্ত্রী। তিনি উছমান ইউনিয়নের সংরক্ষিত ৭.৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সদস্য ছিলেন। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ৫টায় দিকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এলাকার এক যুবকের মোটরসাইকেলের পেছনে ওঠেন শীপ্রা রাণী।পথিমধ্যে অসাবধানত চলন্ত মোটরসাইকেলের চাকায় তার শাড়ি পেঁছিয়ে গেলে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে মারা যান তিনি। 
 
ওসমানীনগর থানার ডিউটি অফিসার এএসআই রুমি আক্তার সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।   
 
ইত্তেফাক/কেকে