কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভা এলাকার তালতলা নামক স্থানে স্টিয়ারিং ট্রলি উল্টিয়ে পড়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে স্টিয়ারিং ট্রলির চালক মিনজন (৩০)।
 
নিহত সাদ্দাম হোসেন উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া-মিটন গ্রামের জিন্নাত আলীর ছেলে। আহত ট্রলিচালক মিনজন (৩০) একই গ্রামের ইউনুছের পুত্র।
 
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উল্লেখিত সড়ক দিয়ে মেহেরপুরের দিক থেকে কুষ্টিয়া অভিমুখে দুটি ইঞ্জিন চালিত অবৈধ স্টিয়ারিং ট্রলি বেপরোয়া গতিতে একটি আরেকটিকে ওভারটেক করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। উল্লেখিত স্থানে ওভারটেক করার সময় উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ইত্তেফাক/এএম