আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

 
সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আজ সকাল ৯টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৬ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
 
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৭ মিনিটে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ