টাংগাইলের নাগরপুরে ইলিশ মাছ ধরা ,বহন ও বিপণনবিরোধী দায়ে ৮ জেলের ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিম খানায় বিলিয়ে দেওয়া হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার চর সলিমাবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা শাহীন এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে ইউএনও আসমা শাহীন জানান, ইলিশ মাছের প্রজননের জন্য ২২-২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ে যদি কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ আহরণ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার শেষ সময় পর্যন্ত প্রতিদিনই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/বিএএফ