প্রতিরক্ষামন্ত্রীকে শতভাগ সমর্থন ট্রাম্পের

 
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের ওপর শতভাগ সমর্থন জানিয়েছেন। গতকাল ভিয়েতনামে অবতরণের আগে সাংবাদিকদের এই কথা জানান ম্যাটিস। পেন্টাগনের প্রধানকে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ‘ডেমোক্র্যাট’ বলে উল্লেখ করেছিলেন। খবর রয়টার্সের
 
গত রবিবার প্রচারিত সিবিএস নিউজের সিক্সটি মিনিটস এ দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস পদত্যাগ করতে পারেন। তবে তাকে এই বিষয়ে কিছু বলেননি ম্যাটিস। এ নিয়ে ম্যাটিসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
 
তবে গতকাল ম্যাটিস জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে তাকে ফোন করে শতভাগ সমর্থন জানিয়েছেন। ডেমোক্র্যাট কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাটিস বলেন, তিনি কখনো রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট হিসেবে নিবন্ধন করেননি। এমনকি কোনো রাজনৈতিক দলের সদস্য নন তিনি।
 
ম্যাটিস বলেন, তিনি কখনো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার পদত্যাগ নিয়ে কথা বলেননি। আবার তাকে ক্ষমতাচ্যুতও করা হবে না। তাই এখন যেমন আছেন তেমনি থেকেই কাজ চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন ম্যাটিস।
 
ইত্তেফাক/মোস্তাফিজ