মিঠাপুকুরে গাছের ডাল কাটার সময় পড়ে গিয়ে রাসেল মিয়া (৩১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত রাসেল মিয়া উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বড় নাসিরাবাদ গ্রামের তৈয়ব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার কাঠ ব্যবসায়ী সুমন মিয়া রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়নের ধাপেরহাট এলাকার জনৈক ব্যক্তির গাছ কিনে নেন। বুধবার দুপুরে তিনি শ্রমিক রাসেলকে নিয়ে সেখানে গিয়ে গাছ কাটতে শুরু করেন। এসময় গাছে চড়ে ডাল কাটতে গিয়ে হাত ফসকে নিচে ঝুলন্ত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান রাসেল। মাটিতে পড়ার পর ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইত্তেফাক/কেকে