উখিয়ায় ১৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ জিয়াউর রহমান (২৬) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার বিকেলে উপজেলার থাইনখালী বাজারের রহমতের বিল রোডস্থ ফারুক মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
র‌্যাব জানিয়েছে, গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ১৩ হাজার ৯৫০ ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/এএম