ঝিনাইদহ সদর উপজেলার নিসৃংহপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, ধানক্ষেতের মধ্যে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। তার বয়স আনুমানিক ২০ বছর। পরনে লাল রঙের সালোয়ার কামিজ ছিলো। খালের মধ্যে পলিথিনের বস্তার উপর হাত বাধা অবস্থায় লাশটি পড়ে ছিল।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে হত্যার পর লাশ ওই স্থানে এনে ফেলে গেছে।
ইত্তেফাক/এএম