জীবননগরে বাসের ধাক্কায় আলমসাধু চালক নিহত

জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর বয়ারগাড়ি নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমসাধু চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম জুয়েল রানা (৩০)। এ সময় আমলসাধুর এক যাত্রী আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
 
আলমসাধুটি জীবননগর হতে জয়রামপুর যাচ্ছিলো। নিহত আলমসাধুচালক জুয়েল দামুড়হুদা উপজেলার জয়রামপুর মালিতাপাড়ার নজরুল ইসলামের ছেলে। জীবননগর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।
 
থানার প্রধান কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু