‘‌অর্থ সাশ্রয় করতে উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহার করতে হবে’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, রাষ্ট্রের অর্থ সাশ্রয় করতে উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহার করতে হবে।
 
মন্ত্রী আজ বৃহস্পতিবার তার আগারগাঁওস্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিসে একসেস টু ইনফরমেশন এর উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনার ফরিদপুর উপজেলায় ‘উন্নয়ন প্রকল্পের দ্বৈততা পরিহার শীর্ষক পাইলট প্রকল্প’ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব এ বিএম আরশাদ হোসেন এবং এটুআই-এর প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। পাবনা ফরিদপুর প্রান্তে অরিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী বলেন, ডিজিটাল বিপ্লবে বাংলাদেশ এগিয়ে আছে। বিভিন্ন সূচকে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ওপরে। পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করছে। তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন এবং জনগণের ক্ষমতায়নের জন্য তা সম্ভব হচ্ছে। পরে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন।
 
ইত্তেফাক/কেকে