নিখোঁজের ৮ দিনও সন্ধান মেলেনি ৬ বছরের শিশু মো. তাওসিফের। গত ১০ অক্টোবর সে নিখোঁজ হয়। এ ঘটনায় তাওসিফের বাবা ১১ অক্টোবর রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নং-৪৪৯।
নিখোঁজ তাওসিফ নরসিংদীর রায়পুরা উপজেলার আশরাফুল আজিজের ছেলে। সে স্থানীয় আশরাফুন্নেছা সানরাইজ স্কুলের শিক্ষার্থী। তাওসিফ তার নানা বাড়ি থেকে পড়াশুনা করতো।
তাওসিফের পরিবারিক সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর স্কুলের উদ্যেশে বাড়ি থেকে বের হলে সে আর ফিরে আসেনি। পরে সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখোঁজি করার পরও তার কোন সন্ধান মেলেনি। তাওসিফের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ ফুট, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য মাঝারি, মাথার চুল কালো। নিখোঁজের দিন তার পড়নে ছিল সাদা ও গোলাপি রংয়ের স্কুল ড্রেস।
কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহপূর্বক নিম্নোক্ত ঠিকানা ও মোবাইল নাম্বারের যোগাযোগ করার অনুরোধ করেছে তার পরিবারের সদস্যরা। মোবাইল: ০১৯৬১৫২৪৬৭৩ বা ০১৭১৪২৬২৪৬৭।
ইত্তেফাক/বিএএফ