সাংসদ নিক্সন চৌধুরীর ১৭ পূজা মণ্ডপ পরিদর্শন

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে ১৭টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। বৃহস্পতিবার রাতে তিনি এসব পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
 
এ সময় নিক্সন চৌধুরী তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপ সভাপতির হাতে নগদ ৫ হাজার টাকা করে নগদ ৮৫ হাজার টাকা তুলে দেন। এ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিজন আনসার, গ্রাম পুলিশ ও ঢুলিদের ৫শ’ টাকা করে সন্মানী দেন এমপি। নিক্সন চৌধুরী এ সময় প্রতিটি মণ্ডপ ঘুরে দেখেন এবং সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।
IMG0
জানা যায়, এ মাসেই মন্দিরের উন্নয়নমূলক কাজে উপজেলার গাজিরটেক ইউনিয়নের বিন্দু ডাঙ্গী দুর্গাপূজা মণ্ডপ ও হাজিগঞ্জ বাজার মণ্ডপে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন এমপি নিক্সন চৌধুরী।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, সাবেক আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা, মো. শাহজাহান মোল্যা, মো. আহসানুল হক মামুন. মো. মিজানুর রহমান, মো. রাসেল জামান, মো. মোন্নাফ মোল্যা, পূজা উদ্যাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ টিকাদারসহ স্থানীয় নেতা কর্মীরা।
 
ইত্তেফাক/কেআই