হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাদারীপুরের রাজৈরে ২৩৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার মাদারীপুর-২ (রাজৈর আসন) আসনের সংসদ সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ২৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পুরোহিত ও পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এর আগে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে নগদ ২ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব মিয়া, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ